MiddleEastDream প্ল্যাটফর্মে প্রদত্ত ৫০ (পঞ্চাশ) টাকা একটি আবেদন (রেজিস্ট্রেশন) ও তথ্য যাচাই ফি হিসেবে গ্রহণ করা হয়। এই ফি সাধারণত অফেরতযোগ্য। তবে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে রিফান্ড প্রযোজ্য হতে পারে।
যদি আমাদের ওয়েবসাইট বা পেমেন্ট সিস্টেমের সমস্যার কারণে আপনার পেমেন্ট সম্পন্ন না হয় অথবা আপনি কোনো কনফার্মেশন/আবেদন নম্বর না পান, তাহলে ফি ফেরত দেওয়া হবে।
একই আবেদন এর জন্য একাধিকবার টাকা কেটে গেলে অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে।
আমাদের সিস্টেমের কারণে আপনার আবেদন সঠিকভাবে সম্পন্ন না হলে রিফান্ড প্রযোজ্য হবে।
সিলেকশন প্রক্রিয়ায় সুযোগ না পেলে আবেদন ফি ফেরতযোগ্য নয়।
একবার আবেদন সম্পন্ন হয়ে কনফার্মেশন পাওয়ার পর সিদ্ধান্ত পরিবর্তনের কারণে রিফান্ড প্রদান করা হবে না।
ভুল নাম, মোবাইল নম্বর বা NID তথ্যের কারণে আবেদন বাতিল হলে ফি ফেরত দেওয়া হবে না।
নির্ধারিত সিলেকশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রিফান্ড প্রযোজ্য নয়।
রিফান্ডের জন্য পেমেন্টের তারিখ থেকে ৭ (সাত) কার্যদিবসের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে হবে।
📧 ইমেইল: info@middleeastdream.com
রিফান্ড যাচাই সাপেক্ষে নির্ধারিত পদ্ধতিতে প্রদান করা হবে।
✔ ৫০ টাকা শুধুমাত্র আবেদন ও তথ্য যাচাই ফি
✔ এটি কোনো ভিসা, টিকিট বা চাকরির মূল্য নয়
✔ আবেদন করার আগে সকল তথ্য সঠিকভাবে যাচাই করুন